Local News
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক বনভোজন
"আস্থা লাইফের বার্ষিক বনভোজন উদযাপন"
“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক বনভোজন-২০২৫’ গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, কুর্মিটোলার শাহীন দ্বীপ পিকনিক স্পটে উৎসবমুখর পরিবেশে আস্থা লাইফ পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্স ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়। বনভোজনে আগত আস্থা লাইফ পরিবারের সদস্যবৃন্দদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।
বনভোজনে সপরিবারে অংশ নিয়ে আস্থা লাইফ পরিবারের সদস্যগণ এক অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন। পাশাপশি নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল আকষর্ণীয় বিনোদন, আলাপচারিতা, খেলাধুলা, র্যাফেল ড্র, সাংষ্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ইত্যাদি।
DOWNLOAD OUR MOBILE APP & ACCESS IT FROM ANYWHERE
Downloading our app offers a multitude of benefits and enriches your overall experience. With our app, you gain convenient access to a range of features and functionalities that enhance productivity as well.




